চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার টিম। সাপটির দৈর্ঘ্য প্রায় আট ফুট।মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তির থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ব্যক্তি গত এক সপ্তাহ ধরে সাপটিকে মানুষের মধ্যে ভয় দেখানোর জন্য ব্যবহার করছিলেন এবং বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বন ও বন্যপ্রাণী উদ্ধার দল সাপটি উদ্ধার করে নিরাপদে চিকিৎসার জন্য হেফাজতে নেন।বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সাপটির বিষদাঁত উপড়ে ফেলা হয়েছে এবং তা দিয়ে খেলা দেখানোর কারণে গুরুতর আহত হয়েছে। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। সুস্থ হলে বনবিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত জানিয়েছেন, সাপটির অবস্থা খুবই খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে এবং মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি দুই-তিন দিনের মধ্যে এটি সুস্থ হয়ে উঠবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে Read more

গাজায় হামাসের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জটিল অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত Read more

দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক
দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ও পরিচালনার অভিযোগে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক Read more

বিশ্ববাজারে কমলেও দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বিশ্ববাজারে কমলেও দেশে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বাবাজারে কমলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ । সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন