‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।ডা. জাহিদ হোসেন বলেন, ‘আপনার কাছ থেকে আমরা সেবা চাই না, কিন্তু আপনি ডিসফেভার করবেন না। জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না।’তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনারের একার নয়। প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তাদেরও এ দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে।কর্মীসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান (রাজা), উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত
মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত

মাগুরা সদরের আলোকদিয়া বাজারে আমেনা অটো রাইচ মিলের বয়লারের গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় পৃথক তিন দুর্ঘটনা, আহত ২০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় পৃথক তিন দুর্ঘটনা, আহত ২০

ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।বৃহস্পতিবার রাত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন