দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও দুঃসংবাদ দিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।এই অবস্থায় রোববার ও সোমবার (১৯-২০) অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ দু’দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এদিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।অন্যদিকে বুধবার (২২ অক্টোবর) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এ দু’দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় রাসায়নিক পরিবহনে উদাসীনতা, স্থানীয়দের ক্ষোভ
গজারিয়ায় রাসায়নিক পরিবহনে উদাসীনতা, স্থানীয়দের ক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কে প্রতিনিয়ত পড়ছে রাসায়নিক পদার্থ, যার ফলে চারপাশে সৃষ্টি হয় ধোঁয়া ও তীব্র দূষিত গন্ধে পথচারীরা পড়েন শ্বাসকষ্টে। Read more

আপাতত বন্ধ হচ্ছে না ভয়েস অব আমেরিকা
আপাতত বন্ধ হচ্ছে না ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন Read more

মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ
মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। জমে থাকা বৃষ্টির পানিও এ সময় মশার বংশবিস্তারে সাহায্য করে। যার Read more

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আন্তর্জাতিক Read more

মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করাতে গিয়ে তাসরিফা নামের ৯ বছর বয়সী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন