বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মৌসুমকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড দামে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটি আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের একটি। নিলামের পর থেকেই আলোচনায় এসেছে, আইপিএলের পুরো মৌসুম খেলতে তিনি কত দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পাবেন।এই প্রসঙ্গে বুধবার (১৭ ডিসেম্বর) নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মুস্তাফিজকে পুরো আইপিএল মৌসুম খেলতে দেওয়া উচিত কি না-এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এককভাবে তাঁর সিদ্ধান্ত নয়।তিনি আরও বলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত
রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত

২০১৮ সালের কোটা সংস্কার দাবির আন্দোলনের বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবন Read more

‌‘৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে, বসানো যাবে না মদ-গাঁজার আসর’
‌‘৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে, বসানো যাবে না মদ-গাঁজার আসর’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ Read more

এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের
এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের

জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের Read more

ভৈরবে চকলেটের প্রলোভন শিশু ধর্ষণের অভিযোগ
ভৈরবে চকলেটের প্রলোভন শিশু ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা Read more

ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েল প্রতিদিনই গাজায় যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ-কে দেওয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন