সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিজ্ঞাপন, চলচ্চিত্র প্রচারণা ও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে সফলতা আর উত্থানের পেছনে লুকিয়ে থাকা এক সত্য এবার প্রকাশ্যে এসেছে। রিপন মিয়ার বিরুদ্ধে নিজের পরিবার, বিশেষ করে মা-বাবাকে অস্বীকার করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রিপনের পারিবারিক জীবনের এমন কিছু চিত্র, যা হাজারো মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। এটিএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।’রিপনের মায়ের অভিযোগ, পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি (রিপন)। ভরণপোষণও দেন না।তিনি জানান, রিপন মিয়ার বিয়ে তারাই (পারিবারিকভাবে) দিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে স্ত্রী-সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া। প্রকাশিত ওই সংবাদে দেওয়া বক্তব্যে রিপন দাবি করেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। তবে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া। অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন তিনি। ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।এদিকে বাবা-মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা। মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন, আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে আরো বড় হোক, দোয়া করি।রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন। পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণপোষণ দেয় না। তবে খোঁজ-খবর নেয়।জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা হিসেবে রিপনের পথচলা শুরু হয় মাটির কাছাকাছি থেকেই। কিন্তু হঠাৎ করে পাওয়া খ্যাতি এবং সামাজিক অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এমন বদল এসেছে বলে অভিযোগ করছে পরিবার।এই ঘটনার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রিপনের পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার তার আচরণকে দায়িত্বহীন বলেই সমালোচনা করেছেন।আরডি/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ঢাকা গাজীপুর হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক Read more

ফজলুর রহমানের বৈঠকে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ
ফজলুর রহমানের বৈঠকে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের উঠান বৈঠকে ইটনা উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন Read more

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে
পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে Read more

মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে Read more

পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ
পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ

পিরোজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন