ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এই পরিসংখ্যান প্রকাশ করেছে।বর্তমানে গাজা উপত্যকা পুনর্গঠনের চাহিদা নিরূপণে কাজ করছে জাতিসংঘের এই উন্নয়ন কর্মসূচি। সংস্থাটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পুরো গাজা উপত্যকার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাজা নগরীতে ধ্বংসযজ্ঞের এই হার ৯২ শতাংশ।জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র ইসরায়েলি এই ধ্বংসযজ্ঞকে ‌‌‘‘বিধ্বংসী’’ বলে আখ্যায়িত করেছেন। সংস্থাটির হিসাব মতে, গাজা উপত্যকা পুনর্গঠনের আগে সেখান থেকে অন্তত ৫ কোটি ৫০ লাখ টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে।ইউএনডিপি জানায়, তারা ধ্বংসাবশেষ অপসারণের কিছু কাজ শুরু করেছে। তবে অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণ কাজ বাধাগ্রস্ত করছে। সংস্থাটি বলেছে, উপত্যকায় ধ্বংসাবশেষের নিচ থেকে প্রায়ই মরদেহ পাওয়া যাচ্ছে। এসব মরদেহের পরিচয় শনাক্ত এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্বব্যাংকের যৌথ হিসাব অনুযায়ী, গাজা উপত্যকাকে আবারও বসবাসযোগ্য করে তোলার জন্য কমপক্ষে ৭০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সেখানে স্বাস্থ্যসেবাবিষয়ক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ডব্লিউএইচও।উপত্যকার হাসপাতালগুলোতে চিকিৎসা সহায়তা জোরদারে জরুরি চিকিৎসক দল পাঠিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা। এছাড়া আটটি ট্রাকে করে ইনসুলিন, ল্যাবের উপকরণ ও জরুরি ওষুধসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংস্থাটি। টেড্রোস বলেন, গাজার স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। এই সংকট আমাদের গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ভালোভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আর সেই চিকিৎসাব্যবস্থা হবে আরও শক্তিশালী, ন্যায়সঙ্গত ও মানুষের প্রয়োজনকেন্দ্রিক একটি ব্যবস্থা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ

ফিলিস্তিনের গাজায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে Read more

এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫
ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে চৌকিদার ও মীর বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা Read more

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা Read more

গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা
গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১২ সিএনজি চালককে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০এপ্রিল) রাত ১০ টায় ভ্রাম্যমাণ আদালত Read more

জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত
জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত

ইসরায়েলের জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন