বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে খাঞ্জাপুর গ্রামের অভিযুক্ত প্রেমিক ইসমাইল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ইসমাইল সরদারের কাছ থেকে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে ওই তরুণী তার বাড়িতে যান। এ সময় ইসমাইলের স্বজনদের নারী-পুরুষ মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন মারধরের শিকার হওয়া ওই অন্তঃসত্ত্বা তরুণী।মারধরের শিকার তরুণী জানান, ‘আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ইসমাইল বিয়ের আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করেছে। বিয়ের দাবিতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে আমি ৯৯৯-এ ফোন করি, কিন্তু কোনো সুবিচার পাইনি।’এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ইসমাইল সরদার ও তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, “বিষয়টি আমি আপনার মাধ্যমে শুনেছি। ওসিকে আমি বলে দিচ্ছি, মারধরের শিকার হওয়া তরুণী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মারধরের বিষয়টি এখনো কোনো অভিযোগ কেউ করেনি। তরুণী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিহ্নিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া Read more

লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর Read more

প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব

সৌদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন