বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে মেঘনা নদী।বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে লঞ্চ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে। এসময় মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে নদী তীরবর্তী উপকূলীয় এলাকায় নিরাপদে থাকতে বলা হয়েছে।এদিকে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছেন এসব নৌ-রুটে চলাচলকারী যাত্রীরা। ছুটিতে বাড়িতে এসে কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা লঞ্চঘাটে বেশকিছু যাত্রী অপেক্ষায় আছেন। তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন বলে জানা গেছে। আবার কেউ কেউ লঞ্চঘাট থেকে পুনরায় বাড়ি ফিরে গিয়েছেন।বেশ কয়েকজন যাত্রী জানান, বৈরী আবহাওয়ার জন্য লঞ্চ বন্ধ থাকায় তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। ঘাটে এসে জানতে পারেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে তারা এখন দুশ্চিন্তায় আছেন। আবার কেউ কেউ ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করে বাড়িতে ফিরে গিয়েছেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী উপ-পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। যার ফলে মেঘনা নদী বেশ উত্তাল রয়েছে। তাই ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন
মোংলায় দামেরখণ্ড গণহত্যা দিবস পালন

মোংলায় মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে Read more

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা ও  উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে জসিম নায়েব হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) Read more

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেও একাধিকবার এ ধরনের নিষেধাজ্ঞা দেয় ডিএমপি।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন