কক্সবাজারের টেকনাফে আলোচিত শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে গ্রেনেড, মাইন, দেশী-বিদেশী অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করতে সক্ষম হয়।সোমবার (২৮ জুলাই) গভীর রাতে টেকনাফ উপজেলার আওতাধীন হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব।মঙ্গলবার (২৯ জুলাই) বিকালের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন এই সাঁড়াশি অভিযানের নেতৃত্ব দানকারী র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, অভিযান চলাকালীন সময়ে ধৃত শফি ডাকাতের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুঁড়েছিল। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবের অভিযানিক দলের সদস্যরাও পাল্টা তিন রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে শফিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর ধৃত ডাকাত শফির স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়ে তৈরি করা ডাকাত দলের আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য।উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদের মধ্যে রয়েছে- ওয়ান শুটার গান ১টি, একনলা বন্দুক ২টি, এলজি ১টি, এন্টি পারসোনাল মাইন ১০টি, ডেটোনেটর ১০টি, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, খালি কার্তুজ ৫৩ রাউন্ড, শর্টগানের খালি খোসা ৬টি, ৩টি গ্রেনেড, ক্রিস্টাল মেথ (আইস) ৭৬৯ গ্রাম।গ্রেফতারকৃত শফি ডাকাত (২৮) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদ-এর পুত্র।শফি ডাকাত দীর্ঘদিন ধরে টেকনাফে গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পসহ অত্র উপজেলার পাহাড়ী সংলগ্ন এলাকায় অনুপ্রবেশ করে ডাকাতি, অপহরণসহ নানান অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

ঢাকা শহরের গণপরিবহনে স্বস্তির পরশ এনে দেওয়া মেট্রোরেলে যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার Read more

তিউনিসকে উড়িয়ে শেষ ষোলোতে চেলসি
তিউনিসকে উড়িয়ে শেষ ষোলোতে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এ জয়ে গ্রুপ ‘ডি’ থেকে নকআটউ পর্ব Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রেস উইং
মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রেস উইং

শেখ মুজিবুর রহমানসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে বেশ কয়েকটি  সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন