মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন, এমন প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় তাদের এ লংমার্চ ‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে কল করে এ আহ্বান জানান। পরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন মাইকের মাধ্যমে কর্মসূচিস্থলে উপস্থিত শিক্ষকদেরও এই আহ্বান জানান।শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘এনসিপির নেতা; আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন; সেই হাসনাত আবদুল্লাহ এইমাত্র আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে, তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’এর আগে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।প্রসঙ্গত, রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।রবিবার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের Read more

ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিন্ডা ইয়াকারিনো। Read more

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন