সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সতর্ক করে বলেছেন, ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলে হামলা আর সহ্য করা হবে না। প্রয়োজনে সম্মিলিতভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যদিও তেহরান তা অস্বীকার করছে। তিনি বলেন, হামলাগুলো অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে, যা পূর্বপরিকল্পিত হওয়ার ইঙ্গিত দেয়।তবে সম্ভাব্য প্রতিক্রিয়ার সময় ও ধরন প্রকাশ করা ‘বুদ্ধিমানের কাজ হবে না’ বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ধৈর্যের সীমা আছে, কিন্তু তা অসীম নয়।”এর আগে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে কাতার-এর রাস লাফান গ্যাস স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাত-এর হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সামনে আসে। কাতার সরকার এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে।অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আগেই সতর্ক করেছিল যে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু হতে পারে।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলমান এই সংঘাত শেষ হলেও ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগবে। কারণ, দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে।তিনি সতর্ক করে বলেন, হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে পারস্পরিক আস্থা পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে Read more

ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা
ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচের জন্য আর্থিক সাহায্য চেয়ে ভিডিওবার্তা দেয়ার পর ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন Read more

মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা
মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ক্লিনিকের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত Read more

বোদায় অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদনে দুই কারখানাকে জরিমানা
বোদায় অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদনে দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি আইসক্রিম কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন