কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত ৪০ ফিট দূরত্বে গিয়ে পাশের পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে।সোমবার (৪ আগস্ট) সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রামে এখনো গাছটি পুকুরের মধ্যে দেখা গেছে। দেখে বুঝার উপায় নেই যে এটি রাস্তার পাশে ছিল। মনে হয় গাছটির জন্ম হয়েছে এই পুকুরের মধ্যে। এই ঘটনাটি জানাজানি হলে গ্রামে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে।গ্রাম ছাড়িয়ে এই খবরটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। মুহূর্তে মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই রাস্তায় যারাই চলাচল করেন, তারাই থমকে দাঁড়ায় এটি দেখার জন্য।সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন মানুষ কৌতূহলী হয়ে গাছটি এদিক-সেদিক তাকিয়ে দেখছেন। সড়কের পাশেই লাগোয়া পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে গাছটি। রাস্তা দিয়ে চলাচলের সময় কেউ গাড়ি থামিয়ে এটি দেখে বুঝার চেষ্টা করছেন। স্বাভাবিক ও অস্বাভাবিক, এটি নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়েছে।কেউ এটিকে প্রকৃতির খেয়ালিপনা আবার কেউ এটিকে অলৌকিক বলেও ধারণা করছেন। প্রতিদিন এটিকে দেখার জন্য আসছেন মানুষ। এলাকাবাসী জানান, এর আগে এমনটি তারা কখনো দেখেননি।মাইজারচর গ্রামের আবুল কাশেম, পথচারী কবির, শফিকুল বলেন, ‘আমরা এর আগে কখনো এমনটি দেখিনি। এটি দেখার পরে এবং গাছটি যেভাবে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে অলৌকিক কিছু।’একই এলাকার বাসিন্দা আক্কাস, রুবেল, সবুজ মিয়া বলেন, ‘আসলে এটি অলৌকিক মনে করছি না আমরা। ঘটনার আগের রাতেও আমরা বিকালে এটি রাস্তার পাশে দেখেছি। রাতে প্রবল বৃষ্টিতে নিচের মাটি সরে গিয়ে হয়তো এতটা দূর চলে গেছে। মাটির ভারে এবং পুকুর গভীর থাকায় এমনি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত Read more

নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

যশোরে এইডস আক্রান্ত নারীর অস্ত্রোপচারে ছেলে সন্তানের জন্ম
যশোরে এইডস আক্রান্ত নারীর অস্ত্রোপচারে ছেলে সন্তানের জন্ম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তান প্রসব করানো হয়। রোববার (০১ জুন) হাসপাতালের তত্ত্বাবধায়ক এই তথ্য নিশ্চিত Read more

সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীগণ ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলের সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত Read more

ত্রিশালে যাত্রীছাউনি না থাকায় ভোগান্তিতে যাত্রীরা
ত্রিশালে যাত্রীছাউনি না থাকায় ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা সদর দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় কোন যাত্রীছাউনি নেই। যাত্রীছাউনি না থাকার কারণে মারাত্মক দুর্ভোগে পড়তে হচ্ছে Read more

নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা
নাটোরে ১৪শ টাকার এলপিজি গ্যাস ২ হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন