চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।পুলিশের প্রাথমিকভাবে ৬ মৃত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে। অন্যান্য ব্যক্তিদের পরিচয় ও আরো কেউ মারা গেছে কিনা, তার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।যাদের নাম পাওয়া গেছে, তারা হলো: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫), শঙ্করচন্দ্র মাঝের পাড়া নবীসদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার পিতা অজ্ঞাত ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের পিতা অজ্ঞাত সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। মারা যাওয়া ব্যক্তিরা সবাই পেশায় দিনমজুর ও লেবারের কাজ করতেন।শনিবার (১১ অক্টোবর) থেকে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেহ এলাকার গোপন স্থানে বিষাক্ত চুলায় মদ পান করে। এতে করে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে।এদিকে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ৪ জন ব্যক্তি মদ্যপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয় এবং অজ্ঞাত ১ জনের অবস্থা আশঙ্কাজনক। সে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।তিনি আরো জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠে কাজ করছে, তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে এবং দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ Read more

প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮
প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮

প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ Read more

সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ Read more

চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?
চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?

চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলীখেলা এবার পা দিচ্ছে ১১৬তম বর্ষে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক Read more

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন