বহু মানুষ জানেন না যে তারা যে সম্পর্ক করছে তা ঠিক নাকি ভুল। প্রতিটি সম্পর্কের কিছু ভাল ও খারাপ দিক রয়েছে। সব সম্পর্কে সাধারণভাবে প্রেমের পাশাপাশি দু’জনের মধ্যে বিচ্ছিন্নতা এবং রাগ থাকে। এই ধরনের সমস্যা খুব সাধারণ বলে মনে করা হয়। যার কারণে পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানুষের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে।যে সম্পর্কটি আপনার সঙ্গে যাচ্ছে না, সেটা ছেড়ে দেয়া দুর্বলতার চিহ্ন নয়, বরং সচেতনতার চিহ্ন। ভুল সম্পর্কের মধ্যে দীর্ঘ সময় থাকা কেবল ব্যথা ও ক্ষতি বাড়ায়। নিজের মূল্য ও শান্তি বজায় রাখতে প্রয়োজনে সম্পর্ক শেষ করা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। জীবনে নতুন করে এগিয়ে যেতে নতুন কিছু শুরু করার জন্য ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার গুরুত্ব বুঝতে হবে।ভুল সম্পর্ক মানুষের আত্মসম্মান ক্ষয় করে। অনেক সময় পর্যাপ্ত মনোযোগ দেয়া হয়, কিন্তু সন্তুষ্টি বা পূর্ণতা পাওয়া যায় না।আপনি নিজেকে বোঝান, এতদূর এসেছেন, তাই অন্তত চেষ্টা চালিয়ে যান। কিন্তু প্রেম কোনও প্রোজেক্ট নয়, যা প্রচেষ্টার পুরস্কার দেয়।অনেক সম্পর্কই হঠাৎ করে শেষ হয় না। বরং দেখা যায়, অনেক নেতিবাচক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও ধীরে ধীরে সয়ে যায় বলে টিকে থাকে। আর সম্পর্কে থাকার সময় দেখা যায়, আপনি ভালো নেই। শান্তি পাচ্ছেন না, বরং কষ্ট বাড়ছে। ভয়, লজ্জা এবং স্বার্থপরতা-ভিত্তিক সংকল্প অনেক মানুষকে অপ্রয়োজনীয়ভাবে সম্পর্কের মধ্যে আটকে রাখে। অথচ সেই সম্পর্কে থেকে বেরিয়ে আসাই ভালো রাখতে পারে, সেটা অনেকেই বুঝতে পারেন না।যখন একটি সম্পর্কে থেকে আপনি নিজের আবেগ, শ্রম দিয়েও অপর প্রান্ত থেকে কেবল কষ্ট পান, সেটাকে মনোবিজ্ঞানীরা ‘সাঙ্ক কস্ট ফ্যালাসি’ বলে থাকেন। সেটিই মানুষকে অনেক সময় সম্পর্ক ছাড়তে বাধা দেয়। বহু বছর, শক্তি ও আবেগ বিনিয়োগ করার পর, সম্পর্ক শেষ করা যেন সবকিছু নষ্ট করার সমান মনে হয়।লাইফ অ্যান্ড রিলেশনশিপ কোচ ডা. নিধিকা বাহল বলেন, আপনি নিজেকে বোঝান, এতদূর এসেছেন, তাই অন্তত চেষ্টা চালিয়ে যান। কিন্তু প্রেম কোনও প্রোজেক্ট নয়, যা প্রচেষ্টার পুরস্কার দেয়। যখন সম্পর্ক আর আপনার বিকাশ ঘটায় না, আনন্দ বা প্রশান্তি দেয় না, তখন অনেকেই অভ্যাসের জন্য থেকে যায়, যেটা মানসিকভাবে ভয়াবহ ক্ষতি করে। ভুল সম্পর্কের মধ্যে থাকা মানুষের আত্মসম্মান ধীরে ধীরে ক্ষয় পায়। অনেক সময় পর্যাপ্ত মনোযোগ দেয়া হয়, কিন্তু সন্তুষ্টি বা পূর্ণতা পাওয়া যায় না।ডা. নিধিকা বাহল বলেন, দীর্ঘদিন ভুল সম্পর্কে থাকলে আপনি নিজের সিদ্ধান্ত, নিজের মূল্য, এমনকি নিজের বাস্তবতা নিয়ে সন্দিহান হতে শুরু করেন। দ্বন্দ্ব এড়াতে, নিজের চাহিদা চাপা দিতে এবং শান্তি রাখার জন্য নিজের আকার ছোট করতে হয়। কিন্তু প্রকৃত প্রেম কখনও আপনাকে ছোট হতে বাধ্য করে না। এই ক্ষয় অনেক সময় হৃদয়ভাঙার চেয়ে গভীর আঘাত সৃষ্টি করে, কারণ এটি আপনার অভ্যন্তরীণ শক্তির সঙ্গে সংযোগ ছিন্ন করে।ডা. বাহল আরও বলেন, ভুল সম্পর্কের আরেকটি দিক হলো লজ্জা। হয়তো আপনি সঙ্গীর আচরণ ন্যায্যতা দেয়ার চেষ্টা করেছেন বা নিজের অস্বস্তিকে উপেক্ষা করেছেন। হয়তো এমনকি বন্ধু ও পরিবারের কাছ থেকেও দূরে হয়ে গিয়েছেন, যারা সতর্কবার্তা দেখেছিল। সব শেষ হওয়ার পর, নিজেকে এবং পরিস্থিতিকে মুখোমুখি করা খুবই কঠিন। আপনি নিজেকে বিচ্ছিন্ন, লজ্জিত এবং একা মনে করেন।যে সম্পর্কটি আপনার সঙ্গে যাচ্ছে না, সেটা ছেড়ে দেয়া দুর্বলতার চিহ্ন নয়, বরং সচেতনতার চিহ্ন। ভুল সম্পর্কের মধ্যে দীর্ঘ সময় থাকা কেবল ব্যথা ও ক্ষতি বাড়ায়। নিজের মূল্য ও শান্তি বজায় রাখতে প্রয়োজনে সম্পর্ক শেষ করা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। জীবনে নতুন করে এগিয়ে যেতে নতুন কিছু শুরু করার জন্য ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার গুরুত্ব বুঝতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে দেখা মেলে অটোরিকশা ও ভ্যানচালকদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর Read more

জটিল রোগে আক্রান্ত সালমান, জানালেন নিজেই
জটিল রোগে আক্রান্ত সালমান, জানালেন নিজেই

দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেননি। বরং Read more

প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক
প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে Read more

পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ

নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে Read more

যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (০৮ Read more

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন