‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।রোববার (১২ অক্টোবর) বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সরকারের এই উদ্যোগ ঐতিহাসিক।আজ থেকে সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এক মাসব্যাপী এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা এই টিকা পাবে।বরিশালে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, ‘রোগ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’এর পরে দুপুর সাড়ে ১২ টায় বরিশাল জিলা স্কুলে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।বরিশাল বিভাগে ২৬ লাখ ১৪ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে টিকা দেওয়া হবে। পথশিশুরাও এ কর্মসূচির বাইরে থাকবে না।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়। ডড়ৎষফ ঐবধষঃয ঙৎমধহরুধঃরড়হ অনুমোদিত এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং নেপাল ও পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে।সরকারের লক্ষ্য—এই ক্যাম্পেইনের আওতায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়া। এর মধ্যে ইতোমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু নিবন্ধন করেছে। নিবন্ধন ছাড়াও সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় টিকা নেওয়া যাবে।শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম ১০ দিন টিকাদান চলবে, পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট
ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমেস্ট্রি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রী পরিবর্তনের দাবিতে ৬০ দিন ধরে Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি
আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।বুধবার (০৬ Read more

যশোরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ
যশোরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ

যশোরের চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে রিয়াজ উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে চৌগাছা থানা Read more

রাজশাহীর ঐতিহ্যবাহী বেতপট্টি শিল্প আজ অস্তিত্ব সংকটে
রাজশাহীর ঐতিহ্যবাহী বেতপট্টি শিল্প আজ অস্তিত্ব সংকটে

রাজশাহীর হোসনিগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বেতপট্টি একসময় ছিল শিল্প-সৃজন ও বাণিজ্যের প্রাণকেন্দ্র। নানা ধরনের নান্দনিক বেতের সামগ্রীর জন্য এই এলাকা পরিচিত Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন