চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে বিয়ের বাড়িতে হানা দিয়ে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন রাতে ডিবি পুলিশ’ পরিচয়ে ১০–১৫ জনের একটি সশস্ত্র দল গভীর রাতে বিয়ে বাড়িতে হানা দিয়ে নগদ দুই লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় মাত্র ১০ ফুট দূরেই পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধাওয়া দেয়নি, বরং ঘটনাস্থল থেকে পিছিয়ে যায়।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা রাত দেড়টার দিকে বাড়িতে ফেরেন। কিছু সময় পরই ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সাদা ও আকাশি পোশাক পরা ৮ জন অস্ত্র হাতে তল্লাশির নামে ঘরে ঢোকে।এ সময় অস্ত্রের মুখে নারী–পুরুষ সবাইকে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নেয় দুর্বৃত্তরা।ভুক্তভোগী আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডাকাতরা যখন বাড়িতে ঢুকল, তখন পুলিশ আমাদের গেটের সামনেই ছিল। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। আমরা পরে নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।’ঘটনার পরদিন রোববার (১২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’স্থানীয়দের অভিযোগ, ডিবি পরিচয়ে এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনা কর্ণফুলীতে নতুন, কিন্তু পুলিশের উদাসীনতায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন
বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন Read more

নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে Read more

জানাজার জায়গা সংকটে আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদ
জানাজার জায়গা সংকটে আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদ

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদটি এক সময় ছিল এলাকার ধর্মপ্রাণ মানুষের ঐক্যের প্রতীক। আজ Read more

পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত ২০০
পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত ২০০

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত দুশো জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই : শামা ওবায়েদ
বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই : শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন