যুক্তরাজ্যের আকাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।ফক্স নিউজ জানিয়েছে, হেলিকপ্টারে হাইড্রোলিক ত্রুটির কারণে পাইলটরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে স্ট্যানস্টেড পৌঁছানোর আগে নিকটস্থ অন্য বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এরপর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে অন্য একটি হেলিকপ্টারে তুলে দেওয়া হয়।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সমস্যা থাকায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ট্রাম্পকে প্রায় ২০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছতে বাধ্য করে, যদিও হোয়াইট হাউস বিলম্বের কোনো ব্যাখ্যা দেয়নি।এদিকে উড্ডয়নের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি আশা করছেন সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে দেশে ফিরবেন। মজা করে তিনি আরও বলেন, ‘নিরাপদে উড়বেন, জানেন কেন? কারণ আমি এই ফ্লাইটে আছি। না হলে আমি পরোয়া করতাম না।’এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ট্রাম্প দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেন। পাশাপাশি গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে এ Read more

দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি
দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

আ.লীগ নেতাকে এনসিপির সমন্বয়কারী করে কমিটি, দুই দিনেই স্থগিত
আ.লীগ নেতাকে এনসিপির সমন্বয়কারী করে কমিটি, দুই দিনেই স্থগিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নতুন কমিটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনা। Read more

শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে বাড়ি ভাঙচুর ও উচ্ছেদের শিকার হয়েছেন মো. সাইদ সিকদার (৫৫) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন