চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা মাষ্টার জাহিদ ও জহির নামে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলা করতে গিয়ে আহত হয়েছেন হুমায়ূন কবির নামের বিএনপির এক কর্মী।শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী বাজারের পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মাদ্রাসা ও মসজিদের সামনে এই ঘটনা ঘটে।জানা গেছে, হিঙ্গুলী এলাকায় একটি সামাজিক ঝগড়া মীমাংসার লক্ষ্যে বাদ আসরের পর বৈঠক করার জন্য সমাজের সকলে উপস্থিত থাকার কথা ছিল এবং এলাকাবাসীকে দাওয়াত দেওয়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু আসরের নামাজের পর বৈঠকের ঠিক আগে হিঙ্গুলী বাজারের মুদি দোকানদার ও বিএনপি নেতা হুমায়ূনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের চার-পাঁচজনের একটি টিম জাহিদ, মহিউদ্দিন, দিদার মহাজনহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ২নং হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার মোহাম্মদ জাহিদের উপর হামলা চালায়। মাষ্টার জাহিদকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সাইবেনিরখিল আল-ইকরাম মাদ্রাসার সহকারী শিক্ষক জহির উদ্দিন। সংঘর্ষে হামলাকারীদের মধ্যে বিএনপি কর্মী হুমায়ূন কবিরও আহত হন।এবিষয়ে অভিযুক্ত বিএনপি কর্মী হুমায়ূন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘তাদের উপর আগে হামলা করা হয়।’আহত জামায়াত নেতা মাষ্টার মোহাম্মদ জাহিদ বলেন, ‘হিঙ্গুলী মোড়ের ফার্নিচার দোকানদার ও বিএনপি কর্মীদের মধ্যে ফার্নিচার সংক্রান্ত কথাকাটাকাটির জেরে আমাকে দোষারোপ করা হয়। শুক্রবার জুমার নামাজের সময় কিছু বিষয়ে আমি বারণ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও বাঁশ নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে রক্ষা করতে গিয়ে আমার চাচাতো ভাই মাষ্টার জহির উদ্দিনও আহত হন।’জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন জানান, আহত জহির উদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং মাষ্টার জাহিদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ আসামীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বলেন, ‘হিঙ্গুলীতে সংঘর্ষের ঘটনায় আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে। এবিষয়ে উপয় পক্ষ অভিযোগ দিয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি!
বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি!

সারাদেশে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনকে ঘিরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ Read more

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া
বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া

প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা Read more

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) Read more

সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বেপারীপাড়া Read more

শীতেও শরীর ঘামলে যা করবেন
শীতেও শরীর ঘামলে যা করবেন

গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন