যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোঁড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌছালে পাকা রাস্তার উপর দুই যুবক তাকে গতিরোধ করে। এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি Read more

এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া শনিবার দাবি করেছে, ৪ জানুয়ারি দক্ষিণ কোরিয়া আরেকটি ড্রোন তাদের আকাশসীমায় উড়িয়েছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাষ্ট্রীয় Read more

মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান
মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!
নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ২১৩ ভুয়া প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের যাচাইয়ে তাদের ভুয়া হিসেবে Read more

কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন