মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১০ অক্টোবর) তারা এ তথ্য  জানিয়েছে।দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে ভারি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে নদীগুলোর কূল ডুবে গেছে।অনেক গ্রাম প্লাবিত হয়েছে, ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সড়ক ও সেতু ধসে পড়েছে।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলের হিদালগো রাজ্য, যেখানে অন্তত ১৬ জন মারা গেছেন। এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯০টি সম্প্রদায়ের সঙ্গে উদ্ধারকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশের পুয়েবলা রাজ্যে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আরো নিখোঁজ মানুষ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। কেবল এই রাজ্যেই প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।ভেরাক্রুজ রাজ্যে দুইজন এবং কেরেতারো রাজ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাম স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, ‘আমরা জনগণকে সহায়তা দিতে, সড়কগুলো পুনরায় চালু করতে এবং বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে কাজ করছি।তিনি আরো জানান, উদ্ধার অভিযানে হাজারো সেনাসদস্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।জাতীয় সিভিল ডিফেন্স সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী উদ্ধার সরঞ্জাম, যানবাহন ও ত্রাণ বিতরণে সহায়তা করছে। বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।প্রধান বিপর্যয়টি ঘটেছে সিয়েরা মাদ্রে ওরিয়েন্তাল পর্বতমালায়, যা মেক্সিকো উপসাগরের সমান্তরালে বিস্তৃত।চলতি বছর ২০২৫ সালে মেক্সিকোতে অস্বাভাবিকভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতে বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে।আবহাওয়াবিদ ইসিদ্রো কানো জানান, বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের কারণ হলো মৌসুমি পরিবর্তন ও উষ্ণ, আর্দ্র বাতাসের কারণে মেঘের ঘন সৃষ্টি। এই বায়ু মেক্সিকো উপসাগর থেকে উঠে পর্বতের ঢালে গিয়ে সংঘর্ষ ঘটাচ্ছে।এদিকে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সপ্তাহের শেষে রেমন্ড ঝড় বাহা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে। তবে রবিবারের মধ্যে এটি দুর্বল হয়ে ট্রপিক্যাল ডিপ্রেশনে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল
ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ জাতীয় দল।শুক্রবার (৭ Read more

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে Read more

মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর Read more

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য
আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের অগ্রগতি বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন