আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা সরকারের নেই।শনিবার (১২ অক্টোবর) বাসসকে প্রেস সচিব বলেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব।তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে।শফিকুল আলম আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে।প্রেস সচিব জানান, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সংস্থাটির সীমান্তবর্তী ও বহির্দেশীয় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’
পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ হাসিনাসহ তিন জনের বিচার শুরুর খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার Read more

পত্রিকা ‘সরে দাঁড়াচ্ছেন বিএনপি’র বিদ্রোহীরা’
পত্রিকা ‘সরে দাঁড়াচ্ছেন বিএনপি’র বিদ্রোহীরা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তুতি নিয়ে খবর রয়েছে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে। এর মধ্যে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের Read more

বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে Read more

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ

ঢাকায় ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন