চটুল, টক্সিক আর গীবত নির্ভর বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের তোড়ে সত্যিকারের জনগুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। ফলে কষ্টে থাকছে দেশের কোটি কোটি নাগরিক। যে দেশের চার থেকে পাঁচ কোটি মানুষ কৃষক, কয়েক কোটি শ্রমিক, জেলে এবং প্রবাসী।  সেই দেশের সিংহভাগ মানুষের দুঃখ-কষ্টের ইস্যু সহজে ভাইরাল হয় না, তাদের নিয়ে শিরোনামও খুব একটা হয় না। ভাইরাল হয় কোন নায়িকা কি খেয়েছেন, কি পরেছেন, কার সংসার ভাঙলো বা ভাঙতে যাচ্ছে এসব বিষয়!  আলোচনা সমালোচনার মাধ্যমে এসকল বিষয়কে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি আমরা যার কারণে অধিক জনগুরুত্বপূর্ণ  বিষয় আড়াল হয়ে যাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের জনগণ।আচ্ছা বলুনতো, শেষ কবে কৃষি প্রধান এই দেশে কোল্ডস্টোরেজ বা ডিপ টিউবওয়েলের প্রয়োজনীয়তার ভিডিও ভাইরাল হয়েছে ? অথবা একজন শ্রমিকের রান্নাঘর, প্রাথমিক শিক্ষকের মাসের শেষ ১০ দিনের বাজারের ফর্দটা নিয়ে ফেইসবুক বা গণমাধ্যমে আলাপ হয়েছে?  সবাই এক হয়ে আওয়াজ তুলেছে, কিছু একটা বলেছে? আমার মনে পড়ে না। বরং কোন সেলেব্রিটি বা কোন পলি’টিশিয়ান কিংবা কোন ব্লগার কাকে অশালীন ভাষায় আক্রমন করেছে তা নিয়েই কেটে যায় আমাদের অধিকাংশের সময় আর মোবাইলের ডাটা। সত্য মিথ্যা যাচাই না করে ডিজিটাল ডোপামিনের নেশায় বুঁদ প্রায় গোটা দেশ।  সামনেই আসছে বন্যা, কোন নদীর বাঁধের কি অবস্থা, কোন জেলার দুর্যোগ প্রস্তুতি কেমন, কোথায় উদ্ধারকারী স্পিডবোট থাকা উচিত বা আছে কিনা, এসব নিয়ে আমাদের কারও মাথাব্যথা নেই।  এ সকল বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট নেই, টকশোতে আলোচনা নেই, ভিডিও  ভাইরাল হওয়ার খবর নেই। আমাদের পিছিয়ে থাকার অনেকগুলো কারণের মধ্যে এই ভুল বিষয় আর ভুল শিরোনামকে মাথায় টুকে নাচার রোগটা অন্যতম। আসল ইস্যু কোনটা, বুঝতে না পারার কারণেই পার পেয়ে যায় সেসব মানুষ, যাদের দায়িত্ব হলো নাগরিকদের দেখভাল করা। কারণ, তারা জানে মানুষ সত্যিকারের ইস্যু ফেলে কয়েকদিন পর পর একদম জনগুরুত্বহীন হালকা কোনো বিষয় নিয়ে ভার্চুয়াল ঝগড়ায় মেতে উঠবে। আর অন্যদিকে ডুবে যাবে কৃষকের বসতবাড়ি আর ভেঙে যাবে প্রবাসীর সুটকেস।ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনাম সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গড়ার পথে বড় একটি বাধার কারণ হয়ে দাঁড়াবে। লেখক: মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’
অভিযানে গিয়ে বিব্রত ম্যাজিস্ট্রেট, গাড়ীর নেমপ্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী Read more

ভৈরবে দুইদিনে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
ভৈরবে দুইদিনে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে Read more

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই
জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই

দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ শুরু হয়েছে। আমদানি নির্ভর এ ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগরে। এর আগে, Read more

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে Read more

গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার
গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন