বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতাদের কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।তারেকের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, ‘অনেক যদি-কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়তে পারেন।’দলীয় সূত্র জানায়, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। যাত্রার আগে ওমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন।গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে দুই প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের একজন ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সেখানে তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যুসহ সব প্রক্রিয়া চলছে। তারেক রহমান বর্তমানে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন।আইএলআর স্ট্যাটাসে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পাওয়া যায়; ব্রিটিশ নাগরিকত্বের জন্যও আবেদন করা যায়। নিরাপত্তা প্রস্তুতি:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস ও তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি কেনার প্রক্রিয়া চলছে। গাড়ি দুটির অনুমোদন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘তারেক রহমান দেশে ফিরলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। বিএনপির সব যৌক্তিক অনুরোধ বিবেচনা করা হবে।’বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর গণতন্ত্রের নতুন যাত্রায় নানা বাধা আসতে পারে। এই যাত্রায় তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন, তাই তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা
৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা

দেশ থেকে অর্থপাচার কমেছে। কমেছে হুন্ডির দৌরাত্মও। আর এসব কারণে বৈধপথে বাড়ছে রেমিট্যান্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেড়ে গেছে Read more

সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
সৌদিতে প্রবাসীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

প্রবাসে এসে স্বপ্ন বাস্তবায়নের আগেই আকস্মিক হৃদযন্ত্র কিংবা স্ট্রোক করে অনেকেই শামিল হচ্ছেন মৃত্যুর কাতারে। দেশের মায়া ত্যাগ করে জীবন-জীবিকার Read more

কাস্টমসের তদন্তে প্রমাণিত: পপুলার টি ফ্যাক্টরিকে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা
কাস্টমসের তদন্তে প্রমাণিত: পপুলার টি ফ্যাক্টরিকে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা

পপুলার টি ফ্যাক্টরির বিরুদ্ধে চলমান তদন্ত ও একের পর এক অসঙ্গতির প্রেক্ষিতে অবশেষে রাজস্ব ফাঁকির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৮৬ Read more

পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১
পরকীয়ার অভিযোগে যুবক আটক, বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও Read more

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন