মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ যশোর জেলার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস। কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি সামনের কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা অন্য একটি বাস কাভার্ডভ্যানটিকে পুনরায় ধাক্কা দেয়।ভয়াবহ সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে প্রেরণ করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা Read more

মাজেদা বেগম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২
মাজেদা বেগম হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার জেলা শহরের আরামবাগ এলাকায় ক্লুলেস একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৪ Read more

ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ
ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে পুরনো ও বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন রাখা হয়েছিল। এর ফলে অনলাইনে তথ্য খোঁজার সময় সাধারণ Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান হারানোর তথ্য দিল ব্লুমবার্গ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান হারানোর তথ্য দিল ব্লুমবার্গ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৬ সামরিক বিমান হারানোর তথ্য দিল সংবাদ মাধ্যম ব্লুমবার্গ । এর মধ্যে শত্রুপক্ষের হামলায় ১০টি রিপার স্ট্রাইক Read more

নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে বর্জনের সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন