ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে শহিদুল আলমকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।  বিমানবন্দরে পৌঁছালে শহিদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত, তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এসময় তিনি তিনি দেশবাসী, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার ও টার্কিশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান তার মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য।এরআগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরাইল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। সেখানে তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। স্থানীয় সময় সন্ধ্যায় ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পরে শনিবার ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।ফিলিস্তিনে ইসরাইলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরাইলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল।মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার (৮ অক্টোবর) ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে ইসরাইলি সেনারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৪ এর Read more

হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক
হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে হামলা চালিয়েছিল হামাস। হামলায় বেঁচে যান ইসরায়েলি যুবক রোই শালেভ (২৮)। তবে Read more

নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 
নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উদ্দীপনায় শুরু হলো ২০২৬। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির মানুষ এবারও Read more

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাপ্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন Read more

টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
টেকনাফে সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টার Read more

সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা, বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট
সাবেক এমপি হাবিবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাটকেলঘাটা থানা, বদলে যায় জননিরাপত্তার দৃশ্যপট

সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা একটি থানা প্রতিষ্ঠার। এ অঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত হওয়ায় আইন-শৃঙ্খলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন