বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত বলছেন, সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুচেস নানা কর্মকাণ্ড করেন। খবর আলজাজিরার।সুচেস বর্তমান বিরোধী নেতা। তার আইনজীবী কাদজিলেমবে ফ্রান্সিস জানান, রাজনৈতিক ‍উদ্দেশ্যে তার বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে। সুচেসের সুনাম ক্ষুণ্ন করা এবং অকারণে অপমান করা তারা মেনে নিতে পারছেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।তার আমলে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোগোন অক্সিডেন্টালে পশুপালক ও কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় ৩৫ জন নিহত ও আরও ৬ জন আহত হয়েছিলেন। ক্ষমতা ছাড়ার পর মার্সাসহ ৬৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছিল।সুচেস মার্সা গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সংস্কারপন্থি ট্রান্সফরমার্স পার্টির প্রধান। ২০২২ সালে তার অনুসারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের পর মার্সা দেশ ছেড়েছিলেন। গত বছর সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরেন তিনি। এরপর আবার রাজনীতিতে জড়ান। কিন্তু অতীতের কর্মকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি করে বর্তমান সরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠিতে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
ঝালকাঠিতে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলন্ত গাড়িতে দা দিয়ে কুপিয়ে এক সিগারেট ডিলারের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ Read more

প্রেমের টানে ভারতীয় যুবক হাতীবান্ধায়, আটক করল পুলিশ
প্রেমের টানে ভারতীয় যুবক হাতীবান্ধায়, আটক করল পুলিশ

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন এক ভারতীয় যুবক। ওই যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। এ ঘটনায় ওই যুবককে Read more

নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার
ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ট্রলারে থাকা ১২ জেলেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন