রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার পাকুড়িয়ার বেলালের মোড় এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সুমি শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী এবং স্থানীয় জহুরুল ইসলামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সুমির বাবা দরজায় ধাক্কা দেন। পরে বড় ভাই ইমদাদুল ইসলাম স্থানীয়দের সহায়তায় শয়নকক্ষের জানালা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সুমি ঝুলছে। পরে ওড়নার গিট খুলে মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করেছে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, একটি অপমৃত্যু মামলা রুজু করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল
ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ফলাফল যা-ই হোক, তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত Read more

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন Read more

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতার আশ্বাস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে Read more

এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত
এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত

অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ফের ভারতকে বড় ধাক্কা দিতে Read more

পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত
পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত

ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার যেন রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। মাত্র তিন দিনেই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ভিড় Read more

টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার
টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার

টঙ্গীর চাঞ্চল্যকর খণ্ডিত লাশ উদ্ধারের একদিন পর লাশের মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর বনমালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন