পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে অংশ নেওয়া মোট হজযাত্রীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।মৃতদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী হলে আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। তারা সবাইসৌদি আরবে স্বাভাবিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, ৭ মে ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ২০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে।হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাসএয়ারলাইন্স ৫টি ফ্লাইট। হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটেরমাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে ২০২৫।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবংতা শেষ ১০ জুলাইয়ের মধ্যে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৪ এপ্রিল Read more

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ

বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির Read more

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন