সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের সোপর্দ করে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার হরগজ নদীর উত্তর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।সোনা মিয়া সাটুরিয়া উপজেলার হরগজ নদীর উত্তর পাড় এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলের দিকে ওই শিশুটি প্রতিবেশী বদর উদ্দিনের ঘরে টেলিভিশন দেখতে আসে। ওই ঘরে আগে থেকেই সোনা মিয়া টেলিভিশন দেখতে ছিল। ওই সময় সোনা মিয়া শিশুটাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সোনা মিয়াকে আটক করে। পরে তারা সাটুরিয়া থানা পুলিশকে খবর দেয়।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে সোনা মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।সোলায়মান/এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই পাকুন্দিয়ার নাসিমার
দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই পাকুন্দিয়ার নাসিমার

দুই ছেলে, দুই মেয়েকে রেখে স্বামী বকুল মিয়া দ্বিতীয় সংসার নিয়ে স্ত্রীকে ফেলে রেখে অবস্থান করছেন ঢাকায়। চার সন্তান নিয়ে Read more

ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি
ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি

শরীয়তপুরের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন শনিবার (১৭ জানুয়ারি) সখিপুর বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধে সতর্কতামূলক নির্দেশ Read more

সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সময়ের কণ্ঠস্বরের সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার Read more

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় Read more

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০
লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০

ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে গত শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পুলিশ Read more

‘সরকার দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না’
‘সরকার দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না’

বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারতো বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন