কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংক রোড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, সকালে হলুদ টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত লাশটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০ বছর। তার চেহারা বিকৃত হয়ে গেছে। লাশ থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছিল। কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।লিংক রোড এলাকার ব্যবসায়ী কামাল আহমেদ বলেন, সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে রেললাইনের পাশের খোলা মাঠে লাশটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। লিংক রোড এলাকায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত লোকসমাগম থাকে, ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করে। এমন স্থানে কেউ নিহত হলে কারও চোখে পড়ার কথা। হয়তো অন্য কোনো স্থান থেকে নিয়ে এসে লাশটি লিংক রোড এলাকায় কেউ ফেলে গেছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে কিছু পলিথিন ও কাগজের টুকরা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা
বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় Read more

জামায়াতকে ঘিরেই অসন্তোষ ১১ দলীয় জোটে
জামায়াতকে ঘিরেই অসন্তোষ ১১ দলীয় জোটে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে Read more

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ Read more

যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত
যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত

যশোর শহরের রেলগেটে ককটেল হামলায় রবিউল ইসলাম ওরফে রনি (২৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে সেখানকার প্রাইভেটকার স্ট্যান্ড সংলগ্ন Read more

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন
ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন