রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (০৮ আগস্ট) ভোররাতে ভুক্তভোগী তরুণীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে দুই তরুণী বন্ধুর সঙ্গে গোয়ালন্দ উপজেলার গোধূলী পার্কে বেড়াতে আসে। এসময় গ্রেপ্তারকৃতরা সহ অন্যান্যরা তাদেরকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ওই তরুণীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা তরুণীদের গোধূলী পার্কের পাশে উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধনিচা ক্ষেতের পাশে নিয়ে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে তরুণীদের পরিবার লোকলজ্জার ভয়ে গত তিনদিন চুপ থাকলেও শুক্রবার ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করেন।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম

দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক Read more

বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়
বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা Read more

চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক
চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক

চট্টগ্রাম নগরীতে একযোগে ৩৩০ জনকে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে বহিষ্কারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন