হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা রংপুরের মাউন্ট প্যাসিফিক হাসপাতালে সকল ধরনের মেডিকেল টেস্টের ওপর ৫০% ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। হাবিপ্রবি শাখা ছাত্রদলনেতা সাকিব হোসেনের সহযোগিতায় এ সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।রংপুর পুলিশ ফাড়ির পাশে অবস্থিত মাউন্ট প্যাসিফিক হাসপাতালে সকল ধরনের মেডিকেল টেস্টের ক্ষেত্রে আইডিকার্ড প্রদর্শনপূর্বক প্রত্যেক শিক্ষার্থীই এ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদল নেতা সাকিব হোসেন এবং মাউন্ট প্যাসিফিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য কৃষিবিদ ড. মোস্তাহেদ হোসেন ফায়ার।এ বিষয়ে ছাত্রদল নেতা সাকিব হোসেন বলেন, হাবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীই এখন থেকে রংপুরের মাউন্ট প্যাসিফিক হাসপাতালে সকল ধরনের মেডিকেল টেস্টের ওপর ৫০% ছাড় পাবে। টেস্টের পাশাপাশি ডাক্তারের ভিজিট কমানোর জন্যও আমরা চেষ্টা করছি। খুব শীঘ্রই আমরা একটা বিশেষজ্ঞ ডাক্তারের লিস্ট দেবো। তাদের কাছেও ৫০% ছাড়ে চিকিৎসা যেনো হাবিপ্রবি শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।তিনি আরও বলেন, যেহেতু রংপুর একটা বিভাগীয় শহর তাই সেখানকার চিকিৎসাব্যবস্থা এবং মেডিকেল টেস্টের সুযোগ সুবিধা তূলনামূলক উন্নত। তাই আমরা রংপুরের মাধ্যমে এ উদ্যোগের শুরু করেছি। এরপর দিনাজপুরেও যেনো একই রকম ব্যবস্থা করতে পারি সেজন্য দিনাজপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরিকল্পনা আছে। মাউন্ট প্যাসিফিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য কৃষিবিদ ড. মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, হাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এরকম সুযোগ দিতে পেরে আমরাও আনন্দিত। শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আমরা ৫০% পর্যন্ত ছাড় দিয়েছি। শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠান থেকে উপকৃত হলে আমাদেরও ভালো লাগবে। এরকম উদ্যেগকে সাধুবাদ জানাতে দেখা গেছে হাবিপ্রবির অনেক শিক্ষার্থীকেই। ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রনেতারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন প্রত্যাশা তাদের। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৪ মে) ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল Read more

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- তামজীদ বেপারী (২৪), Read more

৩১ জুলাই: নামাজের সময়সূচি
৩১ জুলাই: নামাজের সময়সূচি

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ইংরেজি, ১৬ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৫ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি Read more

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান

আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে Read more

জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন