চট্টগ্রামের লোহাগাড়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কারের এক মাসের মধ্যেই ধ্বসে গেছে ডলু নদীর তীরবর্তী ১৩০ ফুট সড়ক। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সদ্য সংস্কারকৃত সড়কটি।উপজেলার পুটিবিলা ইউনিয়নের ১ নং ওয়াডের ছুটার পাড়া এলাকায় এ ধ্বস দেখা দিয়েছে। এতে ঐ এলাকার হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।জানা যায়, ২ মাস আগে পুটিবিলা ইউনিয়নের ছুটার পাড়া ইসহাক মিয়ার বাড়ি সংলগ্ন ডলু নদীর তীরবর্তী ১৩০ ফুট রাস্তা সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। সংস্কারের ১ মাসের মাথায় সামান্য বৃষ্টিতে সড়কটি খালে ধ্বসে পড়ে। এরপর থেকেই ভোগান্তিতে পড়েছে ১০ গ্রামের ৩০ হাজার মানুষ।সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার পুটিবিলা ছুটার পাড়ায় সড়কটি ধ্বসে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া জিও ব্যাগসহ ডলু নদীতে পড়ে গিয়ে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে জমির উপর দিয়ে চলাচল করছে এলাকার সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।স্থানীয় বাসিন্দা করিম জানান, ‘সংস্কারের সময় খারাপ জিনিসপত্র দিয়ে কাজ করেছে তাই এখন ধ্বসে পড়ে গেছে। আমরা একটা লাশ পযন্ত রাস্তাটা দিয়ে নিয়ে যেতে পারি না।’স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আবুল হাসেম জানান, ‘গত কিছুদিন আগে কাজটি শেষ করে কাউকে বুঝিয়ে না দিয়ে চলে যায় ঠিকাদার। এখন এটি ধ্বসে পড়ে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।’এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান, ‘দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা নিয়েছেন বলে জানা গেছে। পুনরায় Read more

দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ Read more

অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে অভিযোগ পাওয়া মাত্রই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে Read more

হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন
হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টার Read more

Buyscenicsd.com registration steps – Quick start guide
Buyscenicsd.com registration steps – Quick start guide

Getting Started: Registration & First StepsWelcome Bonuses and Ongoing PromotionsPayment Methods and Deposit SpeedWithdrawal Process: Speed and LimitsLive Casino, Sportsbook Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন