ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইতিহাসে নতুন করে নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। এই ইনিংসে ভর করেই একাধিক মাইলফলক ছুঁয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। বর্তমানে টেস্ট ক্যারিয়ারে ১৩,৪০৯ রানের মালিক রুট।  ম্যানচেস্টার টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রুট। এই ইনিংসের মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিংকে (১৩,৩৭৮)।  ১৫৯২১ রান নিয়ে এখন রুটের সামনে আছেন কেবল শচীন টেন্ডুলকার।টেস্টে রুটের শতক এখন ৩৮টি। শচিন (৫১), ক্যালিস (৪৫) ও পন্টিং (৪১) ছাড়া আর কেউ তার চেয়ে বেশি শতক পাননি। সাঙ্গাকারারও রয়েছে সমান ৩৮টি।শুধু শতক নয়, ফিফটি-প্লাস ইনিংসেও রুট এখন রেকর্ডের ধার ঘেঁষে। তার এখন ফিফটি বা তার বেশি রানের ইনিংস ১০৪টি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ক্যালিস ও পন্টিংকে (দুজনেরই ১০৩)। এই তালিকায় শীর্ষে আছেন টেন্ডুলকার (১১৯)।ভারতের বিপক্ষে সেঞ্চুরির সংখ্যাতেও শীর্ষে এখন এই ইংলিশ ব্যাটার। এটি ভারতের বিপক্ষে তার ১২তম শতক। এত দিন এ তালিকায় শীর্ষে ছিলেন স্টিভেন স্মিথ (১১)। এখন রুটের সামনে আছেন কেবল ডন ব্র্যাডম্যান (১৯, ইংল্যান্ডের বিপক্ষে) ও সুনীল গাভাস্কার (১৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।একই প্রতিপক্ষকে নিজ দেশে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও এখন রুটের দখলে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে এ পর্যন্ত ৯টি শতক এসেছে তাঁর ব্যাট থেকে। পেছনে ফেলেছেন ডন ব্র্যাডম্যানকে (৮টি, ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ায়)।ইংল্যান্ডে রুটের রান এখন ৭১৯৫। এই তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে। ওপরে কেবল শচীন টেন্ডুলকার (৭২১৬) ও রিকি পন্টিং (৭৫৭৮)।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু
খালেদা জিয়ার জানাজায় এসে এক ব্যক্তির মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মানিক। তার Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ Read more

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও

খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এ অল্প সময়ের Read more

সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর এবার টাইগাররা মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ Read more

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে Read more

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, 'এনসিপি জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন