মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে মোদি ঘোষণা করেছেন যে, তিনি ট্রাম্পের সাথে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহগুলোতে এ বিষয়ে আরও তৎপরতার ইঙ্গিত দিয়েছেন।পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাই। বাণিজ্য আলোচনায় অর্জিত ভালো অগ্রগতিও পর্যালোচনা করেছি। আগামীতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে আমরা সম্মত হয়েছি।’ আলাদা আরেক পোস্টে, মোদি বলেছেন যে বিশ্বের যেকোনো স্থানে, যেকোনো রূপে সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য।   মোদি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে অগ্রগতির জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানিয়েছে। জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে আমরা স্বাগত জানাই।’ এর আগে ইসরাইল নিশ্চিত করেছে যে সব পক্ষ গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির ‘প্রথম ধাপে’ স্বাক্ষর করেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ Read more

Reseña de Winchile: bonos, juegos y pagos
Reseña de Winchile: bonos, juegos y pagos

{Revisión de Winchile Bet: bonos , juegos y retiros Esta revisión está enfocada en pagos y uso cotidiano. La idea Read more

ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর
ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর

বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) Read more

‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’
‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে Read more

জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে Read more

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধিদলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন