ফরিদপুরের সালথা উপজেলায় মসজিদের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুটি বাড়ি ও একটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পর থেকেই বাহিরদিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্যা গোষ্ঠীর সঙ্গে মৌলভী হেমায়েত হোসেনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মসজিদের দরজার চাবি নিয়ে শুরু হয় নতুন করে উত্তেজনা। লুৎফর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকা মসজিদের চাবি চাইতে গেলে মৌলভী হেমায়েতের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে।রাতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতারা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু শুক্রবার ভোরে আবারও হেমায়েত হোসেনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ইমরানের বাড়িতে হামলা চালায়। এরপর শুরু হয় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন এবং দুটি বাড়ি ও একটি দোকান ভাঙচুরের শিকার হয়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে সোমবার (১৪ Read more

ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন
ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন

ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের Read more

টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার Read more

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ
বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়া‌ণে শোক জানি‌য়ে‌ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন