যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ এ বাংলাদেশ থেকে ২৮ টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও স্থান হয়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায়, ২৮ টির মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় সরাসরি র‍্যাঙ্কিংয়ে এবং বাকি ৯টি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকায় জায়গা পেয়েছে। তবে সবগুলোর অবস্থান ৮০০ এর পরে। তালিকা থেকে দেখা যায়, এবারে বাংলাদেশ থেকে তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এরমধ্যে ১০০১ থেকে ১২০০ এরমধ্যে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ২০০৭ এবং ১৯৯৯ সালে। এছাড়াও ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে। কিন্তু তালিকায় স্থান হয়নি ২০০২  সাল থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করা হাবিপ্রবির। এর আগে ২০২৪ সালে ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিলো ১৫০১+ ব্যান্ডে, যা ছিলো প্রথমবারের মতো র‍্যাংকিংয়ে আসা। এরপর ২০২৫ এবং ২০২৬ কোনবারই আর র‍্যাংকিংয়ে আসতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।তবে বিশ্ববিদ্যালয়টিকে দেশীয় এবং আন্তর্জাতিক নানা সূচকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ কার্যক্রম গ্রহণ করছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. সাইফুল হুদা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও র‍্যাংকিং বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে, তার মধ্যে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ট্রেনিং অন্যতম। আমরা দায়িত্ব গ্রহণের পর সব কিছু বুঝে উঠতে এবং গুছাতে প্রায় ৪ মাস চলে গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য ইতোমধ্যেই বেশকিছু ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি। সামনে বছর আরো বৃহৎ পরিসরে বিভিন্ন প্রোগ্রামের পরিকল্পনা হাতে নিয়েছি।’উল্লেখ্য, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থী সহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে Read more

মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?
মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কেবল একটি প্রাকৃতিক বা কারিগরি বিপর্যয় নয়, এটি আমাদেরকে জাতিগত বিবেক ও মানবিকতা Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

নোবিপ্রবিতে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা
নোবিপ্রবিতে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কায়সার হামিদ চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থ Read more

দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’
দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’

চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকরা। রাজধানীর কাকরাইলে অবস্থানের পর গণঅনশন শুরু করেছেন তারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন