সাভারে ঢাকা গামী চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের উপর সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী বাসযাত্রী তায়েফুর রহমান জানান, তিনি পরিবার নিয়ে সাভার পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামার পর তিন-চারজন যুবক যাত্রীবেশে বাসে ওঠে। বাসটি ব্যাংক টাউন ব্রিজে পৌঁছালে তারা হঠাৎ অস্ত্র বের করে নারী যাত্রীদের জিম্মি করে ফেলে। এরপর যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে দ্রুত নেমে পালিয়ে যায়।তিনি আরও জানান, ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও লক্ষাধিক টাকা মূল্যের লকেট নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীদের কাছ থেকেও একইভাবে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। আমার মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারি ছিনতাইকারীদের সাথে জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হলে ছিনতাইকারীদের তথ্য পাওয়া যেতে পারে।এ ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমাদের নিয়মিত টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। ঘটনার সময়ও গন্ডা এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সাভার পরিবহনের বাসে ছিনতাইয়ের বিষয়টি আমরা জেনেছি এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১২ জন।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান
নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান

নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর Read more

তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস
পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন