দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ানো হয়েছে বিজয়ের তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির নিরাপত্তা। এছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্যরাও তার বাড়ির দিকে নজর রাখছেন।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, বোমা মেরে বিজয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এক ব্যক্তি ফোন করে চেন্নাই পুলিশকে ভয়ংকর কথাটি জানান। এরপরই পুলিশের একটি দল তার বাড়ির চারপাশে অবস্থান নেয়।পুলিশ জানায়, কন্যাকুমারী থেকে হুমকি দিয়ে ফোনটি আসে। পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, ভবিষ্যতে আর কোনো দিন যদি বিজয় জনসভা করেন, তাহলে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। কারুরে পদপিষ্টের ঘটনা নিয়ে এখনও অস্বস্তি কাটেনি তামিলাগা ভেত্তরি কাজ়হাগামের। ৪১ জনের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। তারই মধ্যে এ বার বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি এলো।ইতিমধ্যে পুলিশ বিজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে। সেখানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।এদিকে হুমকির ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। কর্মকর্তারা বলেন, ফোনকারী ব্যক্তির লোকেশন ট্র্যাক করে তাকে আটকের চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনো প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল।সম্প্রতি তামিলনাড়ুর কারুরে সমাবেশে ৪১ জন নিহত হন। বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই ঘটনার পর বেশ চাপে পড়েছে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন।ওই দিনের সমাবেশে ৫১ বছর বয়সী বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান। দুপুর থেকেই হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হতে শুরু করেন। তার দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি।স্থানীয় সূত্র জানায়, সমাবেশের জন্য বরাদ্দ ১০ হাজার জনের জায়গায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করা হয় এবং পর্যাপ্ত খাবার, পানি ও জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, এই সব কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সমাবেশ চলাকালীন অনেক মানুষ অজ্ঞান হলেও সেখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। Read more

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’

চীনের সরকারি গণমাধ্যমে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত Read more

Woospin Casino Review: How to Assess the Games, Bonuses, and Risks
Woospin Casino Review: How to Assess the Games, Bonuses, and Risks

A casino can look polished and still be a poor fit if its terms, payment options, or safety information do Read more

মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন