ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে নেওয়ার ২০–২৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।তার স্বামী তাজ জানান, ‘দীর্ঘদিন ধরেই সানজিদার রক্তে ইনফেকশন ছিল। গত কয়েকদিন ধরে জ্বর ওঠানামা করছিল। গত দুদিনে আমরা ৩–৪টা হাসপাতাল ঘুরেছি। ঢামেকে আইসিইউতে নেওয়ার পরই রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এর কিছুক্ষণের মধ্যেই সানজিদা চলে যায়।’পারিবারিক সূত্রে আরও জানা গেছে, ‘সানজিদার শেষ ইচ্ছা অনুযায়ী মেহেরপুরে স্বামীর বাড়িতে তার দাফন সম্পন্ন করা হবে।’তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক শোকবার্তায় বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

মশার উপদ্রবে অতিষ্ঠ পাবিপ্রবি শিক্ষার্থীরা
মশার উপদ্রবে অতিষ্ঠ পাবিপ্রবি শিক্ষার্থীরা

গরমের শুরুতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবাসিক হলসহ ক্যাম্পাসজুড়ে মশার ব্যাপক উপদ্রবে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিকেল গড়ালেই হলে Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের Read more

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন