ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনায় টেনশনে স্ট্রোক করে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম লিটন দাশ (৪৮)। তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদন্ডী এলাকার সুবিমল দাশের পুত্র।বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।পরিবার সূত্রে জানা গেছে, লিটনের স্ত্রী অর্পন্না দত্ত ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। গত রবিবার (৫ অক্টোবর) কোনো পূর্বাভাস ছাড়াই তাকে হঠাৎ টার্মিনেশন লেটার দেওয়া হয়।চাকরিচ্যুতির বিষয়টি স্বামীর কাছে গোপন রেখে সেদিনই অর্পন্না ঢাকার উদ্দেশ্যে পটিয়া থেকে রওনা দেন। ঢাকায় পৌঁছে অর্পন্না তার স্বামীকে জানান, ‘আমার চাকরি চলে গেছে, তাই মালপত্র নিতে আসছি।’ এই কথাটি শোনার পর থেকেই লিটন মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরদিন দিনভর অস্থিরতায় ভুগতে থাকেন।পরবর্তীতে বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে লিটনের মৃত্যু হয়েছে।এ বিষয়ে ইসলামী ব্যাংকের সিলেট হবিগঞ্জ শাখার সহকারী অফিসার (টার্মিনেশনপ্রাপ্ত) আবু তৈয়ব সোহেল বলেন, ‘স্ত্রীকে ব্যাংক থেকে টার্মিনেশন করার খবর পেয়ে টেনশনে পড়ে লিটন দাশ স্ট্রোক করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’উল্লেখ্য, ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে ব্যাংকজুড়ে চলছে ব্যাপক টার্মিনেশনের ঝড়। কেবল গত কয়েক মাসে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।টার্মিনেশনপ্রাপ্তদের মধ্যে অধিকাংশের বাড়ি চট্টগ্রাম ও পটিয়া এলাকায় বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’
‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’

বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে Read more

জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাউন্সিলসহ নানা Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭
ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭

প্রায় অর্ধশত মিসাইল আর ৬শ’ ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার শিকার হয়েছে দেশটির ৯টি অঞ্চল।ইউক্রেনের প্রেসিডেন্ট Read more

অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর
অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর

উল্লেখ্য, এর আগেও একাধিক ভারতীয় কিংবদন্তিকে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ কুমার ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন