অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, ‘দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি। আগামীতেও দেশে থাকবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়।’রিজওয়ানা বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চায়। সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা করবে। কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।’উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা
নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা

নেত্রকোনা জেলা সদর হাসপাতালসহ বেশিরভাগ সরকারি হাসপাতালেই মিলছে না এম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট কোথাও নেই চালক। রেফার্ড করা রোগীদের বেসরকারি Read more

বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেশীর গোপনে ধারণ Read more

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহাজাহান আলী গেন্দু (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (০৪ Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৮
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ Read more

বেলকুচিতে ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেলকুচিতে ১৪৫৫ লিটার জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন