মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার শহর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানে মেসার্স জাকির স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণের দায়ে দোকান মালিক মো. জাকির হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়।এছাড়া বাবুল স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকান মালিক মো. ইব্রাহিমকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।অভিযানে সহায়তা করেন মুন্সিগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও সদর থানা পুলিশের একটি টিম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার

ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি Read more

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭
জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত Read more

স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী
স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী

স্বাধীনতার ৫৪ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ Read more

রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাজধানীতে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

রাজধানীর হোটেল ‘আমারই ঢাকায়’ শুরু হয়েছে বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বাসাভা) প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (২০ ডিসেম্বর) থেকে কানিভা Read more

যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন