আগামী ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। যদিও বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনো নিশ্চয়তা দেননি ৮ বারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। তবুও তার শেষ বিশ্বকাপকে মাথায় রেখে বিশেষভাবে একটি বুট তৈরি করেছে অ্যাডিডাস। খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে।৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের বুটের নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো। এটি অত্যন্ত হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে ফুটবলাররা দ্রুত গতিতে দৌড়াতে পারেন। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে এই বুট প্রকাশ্যে আসবে।বুটটির উপরের অংশ মূলত ধবধবে সাদা রঙের। অ্যাডিডাস লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের দিকের মাথায় নীল রঙ ব্যবহার করা হয়েছে। ডিজাইনে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে যা আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে নির্দেশ করে এবং একই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবকে ফুটিয়ে তুলেছে। সাদা এবং নীল রঙের এই সংমিশ্রণটি সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি করা। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসির সামনে রয়েছে বড় হাতছানি। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ১৩ গোল করে তিনি যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার অবস্থানে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছুঁতে তাঁর দরকার আর তিনটি গোল। এই পথে তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যার গোলসংখ্যা ১২।২০২৬’র আসর কি মেসির শেষ বিশ্বকাপ হবে কি না, সে প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে। তবে ‘এল উলতিমো ট্যাঙ্গো’ যেন আগামই সেই সম্ভাব্য বিদায়ের গল্প বলে দিতে শুরু করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কিরগিজস্তানের রাজধানী বিশকেক Read more

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা Read more

দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম
দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক তরুণ Read more

অ্যাপের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে জমজমের পানি
অ্যাপের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে জমজমের পানি

সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা এখন থেকে যত খুশি বোতল জমজম পানি অনলাইনে অর্ডার করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের Read more

রাজধানীতে শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
রাজধানীতে শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আমাদের প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে মার্কেটে যেতে হয়। তবে রাজধানী ঢাকায় একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আজ Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন