বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ঢাকার বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ আদেশ দেন। এদিন সকালে কারাগারে থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মো. ইয়াছির আরাফাত আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে মিছিলে গুলিবর্ষণ করে। এতে শাহজাহান বুকে ও পেটে দুইটি গুলিবিদ্ধ হন। পরে চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বনানী থানায় শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

সংগ্রাম শেষ হয়নি, সতর্ক থাকুন: মির্জা ফখরুল
সংগ্রাম শেষ হয়নি, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

দেশে কেমন একটা অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, আমাদের সজাগ Read more

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই
টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে Read more

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব
ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর Read more

কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অপরূপ সৌন্দর্যে ভরপুর ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ১৪ জনকে Read more

কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ

কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিকদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন