মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।অভিযুক্তরা হলেন- শাহ মাদার দরগাহ শরীফের সুপার মোহাম্মদ আল আমিন এবং মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত দুই কর্মকর্তা যৌথভাবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে নিজেদের আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় মৃত ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামে ভুয়া ফাইল তৈরি করে এবং জাল ব্যাংক হিসাব খুলে সরকারি অর্থ উত্তোলন করেন।তদন্তে দেখা যায়, তারা প্রায় ৪৩ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য ডিপোজিট স্কিমের অর্থে অনিয়ম করে ৪৭ লাখ টাকা, এবং শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদানকৃত ১১ লাখ টাকা আত্মসাৎ করেন। সব মিলিয়ে আত্মসাৎকৃত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি এক লাখ টাকা।দুদক জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে।দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন
মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত Read more

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।রবিবার (২২ Read more

সবজির বাজারে উত্তাপ বাড়িয়েছে কাঁচা মরিচ
সবজির বাজারে উত্তাপ বাড়িয়েছে কাঁচা মরিচ

সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। গত কয়েক দিনের বৃষ্টির কারণে কমেছে মরিচের সরবরাহ। চাহিদার চেয়ে যোগান কম থাকায় Read more

‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আটঘরিয়া, ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন