জামালপুরের সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াত রাস্তা নিয়ে সমাজবাসীর দুইপক্ষের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাজে মারা যাওয়া ব্যক্তির কবর দিতেও বাঁধা প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।রবিবার (০৬ এপ্রিল) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর বেপারীপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ‘দীর্ঘ ১ বছর যাবত কৃষ্টপুর বেপারীপাড়া নূরানী জামে মসজিদের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধে সমাজের মানুষ মসজিদ থেকে দুইটি ভাগে ভাগ হয়। যেখানে তিন ভাগের ২ অংশ একদিকে, আর ১ অংশ অন্যদিকে। মসজিদে যাতায়াত করা জন্য সরকারি রেকর্ডভুক্ত ১৭২ ফুটের রাস্তা রয়েছে। পৈত্তিক সুত্রে সেই জায়গা মালিক হলেন মৃত ইয়ার হোসেনের ছেলে মো. ওয়াজ করুনীরা। সমাজবাসীর যাতায়াতকৃত সেই রাস্তা আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে একবছর পূর্বে দখল করে নেন একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে লাল মাহমুদ গংরা। ঐ রাস্তা দিয়ে সমাজের প্রায় ২ শতাধিক মানুষ চলাচল করেন। এতে চলাচলের ব্যাপক সমস্যায় পড়তে হয়। এই নিয়ে দুইদিন যাবত ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এদিকে গত বৃহস্পতিবার ওয়াজ করুনীর ভাই দেলোয়ার হোসেন ইমামুল নামে এক ব্যক্তি হঠাৎ মৃত্যুবরণ করেন। পরে বিকাল বেলা জানাজা শেষে সমাজের একমাত্র কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি নেয়। এসময় সমাজের একপক্ষ লাল মাহমুদ, হবিবুর রহমান, শামস উদ্দিন, নাজমুল, মুস্তাজ আলী, হাসেম, হারুন শাহিন মিয়া, রাজা মিয়া, আবু বক্কর গতুসহ অনেকেই লাশ দাফনে বাধা প্রয়োগ করেন। এই নিয়ে সমাজবাসীর মধ্যে শুরু হয় হট্টগোল। পরদিন আজ রবিবার দুপুরে ওয়াজ করুনী নামে ঐ ব্যক্তি সমাজবাসীর চলাচলের রাস্তা ফেরত এবং দোষীদের শাস্তির দাবীতে সমাজবাসীর পক্ষে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওয়াজ করুনী বলেন, ‘সুদ-ঘুষের ওয়াজ করায় মসজিদের ইমাম সাহেব নিয়ে সমাজের ৩০টি পরিবারে লোকজনের অনেক সমস্যা হয়। তাদের মধ্যে লাল মাহমুদ ও তার ছেলে নাজমুলে বেশি সমস্যা হয়। সমাজের ১৫০ ঘর রয়েছে এদের মসজিদে বিরোধ হওয়ায় ১২০টি ঘর এদিকে অন্য ৩০টি ঘর। মসজিদে যাতায়াত করার জন্য আমরা রাস্তা দিয়েছি। সেই রাস্তা জোরপূর্বক টাকার প্রভাবে দখল নিয়ে ঘর-বাড়ি তুলেছেন। এখন সমাজবাসীর চলাচল করতে অনেক সমস্যা। যার ফলে আমি সহ সমাজের ১২০ ঘরের মানুষ মসজিদে নামাজ পড়তে যায় না। আমরা নামাজ পড়তে যায়না বিদায় আমার ভাইয়ের লাশ সমাজের গোরস্তানে দাফনে বাধা দেয় লাল মাহমুদরা। পরে সমাজবাসীর সবার চাপে ঐ গোরস্তানেই লাশ দাফন করা হয়। আমরা এমন ঘটনার একটি সঠিক বিচার চাই।এঘটনায় অভিযুক্ত লাল মাহমুদ গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘যাতায়াত রাস্তা আমরা দখল করিনি। লাশ দাফনে কোন বাধাও দেওয়া হয়নি। তারা লাশ দাফন ভালোভাবে করেছেন।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপপরির্দশক বিকাশ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক Read more

পুড়ে গেল শোভাযাত্রার জন্য বানানো সেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুড়ে গেল শোভাযাত্রার জন্য বানানো সেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও Read more

মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট
মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  রিটে মেট্রোরেল Read more

বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে Read more

দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার Read more

সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি
সিদ্ধিরগঞ্জে ১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন