শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির সীমান্ত পিলার ১১১০/এমপি সংলগ্ন শালবাগান নামক স্থানে ওই ঘটনা ঘটে।বিজিবি জানায়, মঙ্গলবার মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি সিএনজিতে মোট ২৪ জনকে আটক করে বিজিবি।সূত্র জানায়, মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চুক্তি হয় শেরপুরের ২ জন দালাল চক্রের সাথে। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা। আটকের সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়।এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের। আটককৃত দুই মানব পাচারকারী ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ Read more

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন
বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে বিরামপুর উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১,৯৭৬ Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় Read more

Prince Ali Casino bonus sans dépôt : ce qu’il faut savoir
Prince Ali Casino bonus sans dépôt : ce qu’il faut savoir

Guide pratique du prince ali casino no deposit bonus Les joueurs français sont constamment à la recherche de promotions qui Read more

গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩
গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী । এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন