যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩ বছর বয়সি এক ছাত্র ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে ‘আমার বন্ধুকে হত্যার উপায়’ জানতে চাইলে তাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।মার্কিন গণমাধ্যম ডব্লিউএফএলএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে সাউথওয়েস্টার্ন মিডল স্কুলে। স্কুল কম্পিউটার মনিটরিং সিস্টেম ‘গ্যাগল’ ছাত্রটির বার্তা শনাক্ত করে সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করে।স্কুলের নিরাপত্তা প্রোটোকল অনুসারে, সতর্কবার্তাটি ক্যাম্পাস পুলিশ অফিসারের কাছে পাঠানো হয়। পরে ওই ছাত্রকে শনাক্ত করে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে কিশোরটি দাবি করে, সে নাকি ‘বন্ধুকে নিয়ে মজা করছিল’। কিন্তু যুক্তরাষ্ট্রে স্কুলে সহিংসতার দীর্ঘ ইতিহাস বিবেচনায় কর্মকর্তারা বিষয়টিকে হালকাভাবে নেননি।ভোলুশিয়া কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করেছে যে ওই কিশোরকে আটক করে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।ঘটনার পর কর্তৃপক্ষ অভিভাবকদের সতর্ক করে জানিয়েছে, ‘এটি ক্যাম্পাসে জরুরি পরিস্থিতি তৈরি করেছে। অভিভাবকদের অনুরোধ করছি, সন্তানদের সঙ্গে এমন বিষয়ে কথা বলুন যেন তারা একই ভুল না করে।’এর আগে গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সি এক কিশোর আত্মহত্যা করে, অভিযোগ অনুযায়ী, চ্যাটজিপিটি তাকে একঘরে করে ফেলে এবং নিজের মৃত্যুর পরিকল্পনা করতে সাহায্য করেছিল।পরবর্তীতে তার পরিবার ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, চ্যাটবটটি মানব সহায়তার পরামর্শ না দিয়ে কিশোরটির নেতিবাচক চিন্তাকে আরও উৎসাহিত করেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য

স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতৃবৃন্দ, তাই কেউ কেউ একে ডাকেন ‘দ্বিতীয় সংসদও’। Read more

সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ
সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ

চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তের জনবহুল উপজেলা সাতকানিয়া। প্রায় চার লাখ মানুষের এই উপজেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। Read more

সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও আটক করলো ইসরায়েলি বাহিনী
সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও আটক করলো ইসরায়েলি বাহিনী

গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযানও ইসরায়েলি কমান্ডোর হাতে আটক হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে গাজার উপকূলে এই Read more

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন