পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুদেরও রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা।প্রতিবেদন বলা হয়, বাজাউরে ২১ জনের মৃত্যু এবং ৮ জন আহত হয়েছেন। লোয়ার দিরে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন, ব্যাট্টাগ্রামে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাত ও সাংলা থেকে প্রতিজন ৪ জনের মৃত্যু হয়েছে।গিলগিট-বালতিস্তানে বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা ঘিজারের খালথি ভ্যালিতে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী। আরও তিনজন নিখোঁজ রয়েছেন। দায়মারের বোনার এলাকায় বন্যার জলে ভাই-বোন ভেসে গেছেন। ঘিজারের ইয়াসিন থোই এলাকায় বন্যা ঘর, স্কুল, পানি ট্যাংক ও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।কোহিস্তানে বর্ষণে করাকোরাম হাইওয়ে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় গিলগিট-বালতিস্তান এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে যাতায়াত ব্যাহত হয়েছে। গিলগিট-বালতিস্তানে সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে ও উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।আজাদ জম্মু ও কাশ্মীরে ফ্ল্যাশ ফ্লাড ও ভূমিধসের কারণে অন্তত ৮ জনের মৃত্যু এবং ২ জন আহত হয়েছে। মুজাফফরাবাদের নাসিরাবাদ তহসিলে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। বাগ জেলার নদী ও খালমানির উর্ধ্বপ্রবাহে পর্যটকরা বিপদের মুখে পড়েন, তবে কর্তৃপক্ষ তাদের নিরাপদ স্থানে সরিয়ে ফ্রি বাসস্থান ও সহায়তা প্রদান করেছে। ভারী বর্ষণের কারণে ১৫ ও ১৬ আগস্ট সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।বর্তমান বর্ষা মরসুমে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে পাকিস্তানে আরও ৩০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব ক্রমবর্ধমান। পাকিস্তান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে ২ কোটি ৫৫ লাখ নাগরিক ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপদের মুখোমুখি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ Read more

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হকি ফেডারেশ

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে Read more

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস Read more

কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ Read more

খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন